বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু প্রকৃতি রাঙিয়ে সময়ে আগে গ্রীষ্মেই ফুটেছে বর্ষার কদম ফুল ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন; টাকা ফেরত ও শাস্তির দাবি গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা; সতর্ক অবস্থানে বিজিবি চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ আবারও বিয়ে করছেন আমির খান, কনে কে?
Printed on: June 04, 2026
June 04, 2026
জাতীয়
জাতীয়

১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু

Published: June 04, 2026 at 09:56 AM
১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু

ঈদুল আজহার আগে-পরে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও ৮৩৭ জন। প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২২ জন। আজ রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনা হয়। এ সময়ে শুধু ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় হয়েছে। নিহত হয়েছেন ১২৪ জন। দুর্ঘটনায় ৩৭ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৩৩ জন। এ সময়ে ১৩টি নৌ-পথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ আহত হয়েছেন। ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।