বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 03, 2026
June 03, 2026
জাতীয়
জাতীয়

বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা: গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি খরচ নির্ধারণ

Published: June 03, 2026 at 02:06 PM
বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা: গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি খরচ নির্ধারণ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করেছে, যা চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকদের বিদ্যুতের ব্যবহারের পরিমাণের ওপর ভিত্তি করে ইউনিট প্রতি খরচ ভিন্ন ভিন্ন হারে নির্ধারণ করা হয়েছে। বিদ্যুতের নতুন এই দর অনুযায়ী, লাইফলাইন গ্রাহকদের জন্য প্রথম ৫০ ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ৩২ পয়সা। এছাড়া প্রথম ধাপে শূন্য থেকে ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে ইউনিট প্রতি পয়সা কার্যকর হবে। নতুন এই পরিবর্তনের ফলে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সায় দাঁড়িয়েছে, যা ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি। বিইআরসি জানিয়েছে, কমিশনের এই আদেশ জুন মাসের বিল থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। তবে বিভিন্ন গ্রাহক শ্রেণির ক্ষেত্রে বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। গত ২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠিত গণশুনানির প্রেক্ষিতে এবং বাজেট বাস্তবায়নের সুবিধার্থে দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।