মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 02, 2026
June 02, 2026
জাতীয়
জাতীয়

দেশে ফিরেছেন ১৭হাজার ৬৮৯ বাংলাদেশি হাজি

Published: June 02, 2026 at 02:12 PM
দেশে ফিরেছেন ১৭হাজার ৬৮৯ বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১৭ হাজার ৬৮৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এ ছাড়া সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন হাজি মৃত্যুবরণ করেছেন।তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী রয়েছেন। এর মধ্যে ৩২ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন।  আজ পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, সাউদিয়া এয়ারলাইনসের ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে করে হাজিরা দেশে ফেরেন। হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ২ হাজার ৮২ জন সরকারি এবং ১৫ হাজার ৬০৭ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন। এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে থেকে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।