বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
May 30, 2026
জাতীয়
জাতীয়

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

Published: May 30, 2026 at 10:03 AM
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস
  • পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ২৫ মে থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে রবিবার। সোমবার থেকে সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, বিমা, শেয়ারবাজার সবকিছুই সোমবার থেকে চলবে স্বাভাবিক নিয়মে। গত ২৮ মে দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ৬ দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরো একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি চাকরিজীবীরা এই ছুটি ভোগ করেন। ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস করেছেন চাকরিজীবীরা