ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপসহ হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে শুক্রবার (২৯ মে) রাত থেকেই হাজিদের ফিরতি যাত্রা শুরু হয়। শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে ৪১৯ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সাউদিয়া এয়ারলাইন্সের ‘এসভি-৫৮০৬’ ফ্লাইটে তারা দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর হাজিদের জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হজের ফিরতি যাত্রার প্রথম দিনেই সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। হাজিদের নিয়ে আসার এই ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চালু থাকবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য পবিত্র মক্কায় গিয়েছিলেন। গত ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়। এবারের হজ সফরে গিয়ে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি হজযাত্রী পবিত্র ভূমিতে ইন্তেকাল করেছেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026