রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ জন শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার নামাজ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো বুধবার আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে হাসপাতালের শিশু ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়ে হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামের টিকাদান কর্মসূচির বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামকে যদি আমরা ব্যবস্থাপনার আওতায় নিয়ে না আসতাম তাহলে হাজার হাজার শিশুর মৃত্যু হতো। আমরা ২ কোটির ওপর বাচ্চাকে টিকা দিয়েছি। আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে এবং আমরা টিকার ক্যাম্পেইন শেষ করিনি। আমাদের রুটিন ওয়ার্ক আবারও শুরু হয়েছে। প্রত্যেকটি বাচ্চাকে আমরা টিকার আওতায় নিয়ে আসছি। মৃত্যুর সংখ্যা কমে এসেছে।’
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
May 28, 2026
জাতীয়
আদ্-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026