গোমস্তাপুরে
৪৩০ বোতল ফেন্সিডিল জব্দ
গোমস্তাপুরে
৪৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। গতকাল গভীর রাতে চাঁড়ালডাঙ্গার সিকান্দার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। ১৬ বিজিবি, নওগাঁ
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম মাসুম ফেন্সিডিল আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, গভীর রাতে চাঁড়ালডাঙ্গা বিওপির সদস্যরা ওই এলাকায় টহল
দেওয়ার সময় কমান্ডার নায়েব সুবেদার কবিরুল ইসলাম অভিযান চালায়। এসময় মালিকবিহীন ৪৩০ বোতল ভারতীর ফেন্সিডিল জব্দ করে। জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল গোমস্তাপুর থানায় জমা দেওয়ার হবে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক।