বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
May 26, 2026
জাতীয়
জাতীয়

সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলেছেন র‌্যাব ডিজি

Published: May 26, 2026 at 11:42 AM
সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলেছেন র‌্যাব ডিজি

 সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলেছেন র‌্যাব ডিজি

 

পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ। তবে কোনো হুমকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি। আজ সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাব ডিজি এসব কথা বলেন। র‌্যাব ডিজি বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে।