গোমস্তাপুরে
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
গোমস্তাপুরে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে রহনপুর
ইউসুফ আলী সরকারি কলেজ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ
সদস্য ড.মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইমামুল হুদা, মশিউর রহমানসহ অন্যরা। উল্লেখ্য উপজেলার ৮ ইউনিয়ন ও
রহনপুর পৌরসভার মোট ২'শ জনকে
২ হাজার টাকা করে অর্থ তুলে দেওয়া হয় ।