রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
May 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় স্মার্টফোন জব্দ

Published: May 26, 2026 at 11:55 AM
সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় স্মার্টফোন জব্দ


সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় স্মার্টফোন জব্দ


 জেলার গোমস্তাপুর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির ৫টি পৃথক অভিযানে ৪৩০ বোতল ফেনসিডিল, ৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল, ৪০ বোতল ভারতীয় মদ এবং ২৯টি ভারতীয় স্মার্টফোন জব্দ হয়েছে। বিজিবি জানায়, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। নওগাঁ ব্যাটালিয়ন(১৬বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোমস্তাপুরের চাড়ালডাংগা বিওপি টহল দল সিকান্দার এলাকা থেকে মালিকবিহীন ৪৩০ বোতল ফেনসিডিল জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী  মুস্তাফিজুর রহমান বলেন, গতকাল দিবাগত রাত ১টার দিক থেকে ভোর সোয়া ৫টা পর্যন্ত অভিযানে শিবগঞ্জের মনোহরপুর বিওপি টহল দল মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম থেকে ৫০ বোতল নেশাজাতীয় ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও  রঘুনাথপুর বিওপি  টহল দল দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম হতে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, গতকাল দিবাগত গভীর রাতে ভোলাহাটের চাঁনশিকারী বিওপি টহল দল চামুচা গ্রামের আমবাগান থেকে ১৭ টি  ভারতীয় ফোন জব্দ করে। এর আগে গতকাল সন্ধ্যার দিকে শিবগঞ্জের তেলকুপি বিওপি টহলদল সীমান্তের ইকবালপুর গ্রামের অভিযান চালিয়ে ১২টি ভারতীয় ফোন জব্দ করে।

বিজিবি জানায়, জব্দ মালামাল কাস্টমস ও পুলিশে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে।