পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম সোমবার (৮ জিলহজ) সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। হাজিদের মিনায় গমন সহজ ও নিরাপদ করার জন্য সৌদি সরকারের নির্দেশনা মেনে আজ রাতেই মিনার উদ্দেশে রওয়ানা দেবেন হাজিরা। বাংলাদেশের হজযাত্রীদের মিনায় পাঠানোর সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে মক্কার বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিসমূহ। শরিয়তের বিধান অনুসারে, হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফার উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজিরা একসাথে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত এখানেই অবস্থান করবেন হাজিরা। আরাফাতে অবস্থান করাই হজ। ৯ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওয়ানা দেবেন হাজীরা। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং শুধু বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করবেন। ১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করবেন হাজিরা। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে অনুমান করা হচ্ছে। চলতি বছরে বাংলাদেশ হতে সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করছেন।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026