তথ্যের জগৎ নিয়ন্ত্রণের জায়গাতে আর নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির এই সময়ে সমন্বিত প্রয়াসের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। রোববার (২৪ মে) রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘যৌথভাবে কাজ করলে সমাজ দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। তথ্যের জগৎ নিয়ন্ত্রণের জায়গাতে আর নেই। ইনফরমেশন ইকোসিস্টেম পেশাগত কারণেই জনসংযোগ কর্মকর্তাদের এই আধুনিক তথ্য ব্যবস্থা সম্পর্কে একদম পরিষ্কার ধারণা থাকতে হবে। একই সঙ্গে সরকারের দেওয়া বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করাও তাদের অন্যতম দায়িত্ব। ডিজিটাল মাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, প্রযুক্তির এই যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম বাদ দিয়ে আধুনিক জনসংযোগের কথা চিন্তাই করা যায় না। তাই এই পেশার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অবশ্যই প্রযুক্তিগত ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় দক্ষ হয়ে উঠতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের তথ্য ক্যাডারে বর্তমানে তিন শতাধিক কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি দক্ষ ও আধুনিক জনসংযোগ টিম গড়ে তোলা এখন অত্যন্ত জরুরি। পাবলিক সাইকোগ্রাফি কীভাবে কাজ করে সেটি জনসংযোগ কর্মকর্তাদের জানতে হবে বলেও জানান তথ্যমন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন ফ্যাক্ট চেক করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা সম্ভব। তিনি বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি একটি ইশতেহার ঘোষণা করেছিল, এর ঠিকমতো বাস্তবায়ন করতে হবে। মানুষের কাছে সরকারের ইতিবাচক কাজ তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব। সেজন্য ইশতেহার সম্পর্কে তাদের ওয়াকিবহাল থাকা প্রয়োজন। জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে জনসংযোগ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 24, 2026
জাতীয়
তথ্যের জগৎ এখন আর নিয়ন্ত্রণের মধ্যে নেই তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026