সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 15, 2026
May 23, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

ঈদে রান্না করুন মজাদার জাফরানি মাটন

Published: May 23, 2026 at 03:16 PM
ঈদে রান্না করুন মজাদার জাফরানি মাটন

কোরবানির ঈদের অন্যতম প্রধান আকর্ষণ বাহারি স্বাদের মাংস খাওয়া। হোক সেটা গরু কিংবা খাসির মাংস। এবারের ঈদে ঘরে রান্না করুন মজাদার স্বাদের জাফরানি মাটন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। 


উপকরণ: খাসির মাংস ১ কেজি, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, ধনে ও জিরা গুঁড়া ১ চা চামচ করে, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী ২ পিস করে, কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো,কাশ্মীরি মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। 


প্রস্তুত প্রণালি: খাসির মাংস, টক দই, গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে তিন ঘন্টা মেরিনেট করে নরমাল ফ্রিজে রেখে দিন। কড়াইতে সয়াবিন তেল গরম করুন। এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, পেঁয়াজ কুচি লালচে করে ভাঁজুন। পরে আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে কষিয়ে নিন। মেরিনেট করা মাংস দিয়ে ঢাকনাসহ রান্না করুন। সেদ্ধ হলে টক দই, কাজু বাদাম বাটা, জাফরানের পানি, কাশ্মীরি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। নামানোর আগে ঘি আর গরম মসলা গুঁড়া দিয়ে আবারো নেড়ে কম কাপে রান্না করুন। তেল ছেড়ে আসলে লবণ দেখে নামিয়ে নিন।