গত
২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু
হয়েছে। এ সময় নতুন
করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১
জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, গত ২৪ ঘণ্টায়
সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩
জন। এ পর্যন্ত মোট
সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২ লাখ ৬২
হাজার ৮০৮ জন। গত ২৪ ঘণ্টায়
নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৮ জন, এখন
পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ৫৫৪
জন।