আসন্ন
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয়
দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ,
সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির
সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো
হয়। বিজয় দিবস পালন উদযাপন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর ‘মহান
বিজয় দিবস ২০২৬’ রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি অনুযায়ী
মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসায় নির্ধারিত
কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।