বাতাসে
ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মধ্যে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, স্কোর ১৮৩ যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। আজ সকাল ১০টায়
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ
করেছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এই মেগাসিটি। একই
সময়ে দূষিত শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ৩০৭। দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল যার স্কোর ২৯৭। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি যার স্কোর ২৪২। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা যার স্কোর ২২৬।