দেশের
৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে
কর্মরত ২ লাখ ৫৬
হাজার ৭৪ জন ধর্মীয়
নেতা ও সেবাকর্মীকে সম্মানী
ভাতা দিচ্ছে সরকার। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া
সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির দ্বিতীয়
পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে এ
কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০
কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী ৪ অর্থবছরের মধ্যে
দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে
এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।