দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে। শুরু হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। ২৫ মে থেকে ৭ দিনের সরকারি ছুটি শুরু হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আসতে শুরু করেছে কোরবানির পশুবোঝাই গাড়ি। পাশাপাশি নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, মহাসড়ক ও পশুর হাটে বাড়ানো হয়েছে নজরদারি; মাঠে সক্রিয় পুলিশ, র্যাব ও বিজিবি। সাধারণত ঈদ বা যে কোনো জাতীয় উৎসব এলেই সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্র। ঈদুল আজহা ঘিরে এবারও ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকিট কালোবাজারি ও সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে এসব অপরাধ দমনে সক্রিয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিতসহ ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদ ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নৌপুলিশ এরই মধ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, মহাসড়ক, টোলপ্লাজা ও রাজধানীর প্রবেশমুখে অতিরিক্ত সদস্য মোতায়েন, চেকপোস্ট, সিসিটিভি মনিটরিং ও বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এদিকে নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপনে একগুচ্ছ পরামর্শ দিচ্ছে পুলিশ সদর দপ্তর। তথ্য বলছে, ঈদযাত্রায় সাধারণ মানুষের যে কোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-সহ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বরের মাধ্যমে র্যাব, পুলিশের তাৎক্ষণিক সহযোগিতা নিতে পারবেন। এছাড়া বেশকিছু নির্দেশনাও মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। ঈদ ঘিরে দেশবাসীর নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে শুধু র্যাব বা পুলিশ না, মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই মধ্যে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা এবং পদ্মা সেতু টোল প্লাজায় বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের তথ্য বলছে, ঢাকা সিটিতে ডিএমপি নিয়ন্ত্রণাধীন ২ হাজারের বেশি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং চলবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগরেই অতিরিক্তি ৭ হাজার পুলিশ সদস্য ডিউটিতে নিয়োজিত থাকবেন। ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমাদের নিয়মিত যে ডিউটি থাকে সেটার পাশাপাশি ঈদুল আজহা কেন্দ্র করে আরও কয়েকটি বিষয় মাথায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘মোটামুটি ঢাকা শহরের ম্যাক্সিমাম এরিয়া আমাদের সিসিটিভির আওতায় থাকবে। পশুর ক্রেতা-বিক্রেতারা যেন হাটে নিরাপদে যাতায়াত করতে পারেন সেখানেও আমাদের সদস্য মোতায়ন থাকবে। পশুবাহী যানবাহন কেন্দ্রিক চাঁদাবাজ-ছিনতাই-ডাকাতি প্রতিরোধে আমাদের বিশেষ অভিযান পরিচালিত হবে। এরই মধ্যে গত ১ মে থেকে এই অভিযান অব্যাহত। ঘড়মুখো মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট কেন্দ্রিক আমাদের কন্ট্রোল রুম থাকবে। ছিনতাইকারী মালম পার্টি, অজ্ঞান পার্টি প্রতিরোধের জন্য আমাদের টহল টিম থাকবে, সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।’
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 23, 2026
জাতীয়
২ হাজার সিসি ক্যামেরায় নজরদারি, ঈদে ডিউটিতে অতিরিক্ত ৭ হাজার পুলিশ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026