রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 26, 2026
জাতীয়
জাতীয়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১০০৩

Published: November 26, 2026 at 11:44 AM
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১০০৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ১ হাজার ৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত (২৬ নভেম্বর) ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জনে এবং মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের। একই সময়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১১৮ জন করে, বরিশাল বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন। ঢাকা মহানগরের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন; এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১২০ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৩৪ জন ভর্তি হন। ঢাকা মহানগরে এ বছর মোট আক্রান্ত ৩৭ হাজার ৮৯১ জন, মৃত্যু ২৩৩ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৭ জন। চলতি বছর এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন রোগী। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৮৬১ জন।