বায়ার্ন
মিউনিখের জন্য বড় দুঃসংবাদ। গোড়ালির
লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে ইংলিশ অধিনায়ক ও দলটির তারকা
স্ট্রাইকার হ্যারি কেইনকে। গতকাল এফসি কোলনের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচে চোট পান তিনি। পরে মেডিকেল পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত
করেছে জার্মান ক্লাবটি। কোলনের বিপক্ষে ম্যাচে ১-১ গোলে
ড্র করে বায়ার্ন। ম্যাচের ২০ মিনিটে প্রতিপক্ষের
ডিফেন্ডার জোয়েল শ্মিডের সঙ্গে সংঘর্ষে বা পায়ের গোড়ালিতে
চোট পান কেইন। সতীর্থ মাইকেল অলিসের বাড়ানো ক্রস ধরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার
হন ৩৩ বছর বয়সী
এই স্ট্রাইকার। চোট পাওয়ার পর শুরুতে খেলা
চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।