দেশের
বাজারে আবারও বড় দরপতন হলো
স্বর্ণের। ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪
টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই
সমন্বয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক
ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ১
হাজার ১৪৬ টাকায়। আজ সকালে এক
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম আজ
সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের
দাম পড়বে ২ লাখ ১
হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি
ভরি ১ লাখ ৯২
হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।