মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 17, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৮

Published: November 17, 2026 at 09:28 AM
ভারতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৮

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত আটজন। একটি সেতু থেকে প্রায় ১০০ মিটার নিচে গভীর খাদে পড়ে বাসটি নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। মঙ্গলবার সকালে ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কের গুলার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি গুলার বাজারের কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। প্রায় ১০০ মিটার গভীর খাদ পেরিয়ে বাসটি শেষ পর্যন্ত নিচে প্রবাহিত খরস্রোতা নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।


খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন সংশ্লিষ্ট বিভাগের সদস্যরা। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় ব্যাসি ও ধলওয়ালায় মোতায়েন রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা। তাদের সঙ্গে পুলিশও উদ্ধারকাজে যোগ দেয়। দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় এসডিআরএফের কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশীর নির্দেশে অতিরিক্ত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এদিকে, নদীর তলদেশে ছড়িয়ে থাকা পাথরের ফাঁকে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন। ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।