সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 16, 2026
খেলাধুলা
খেলাধুলা

নির্বাচকদের নজর কাড়তে ধোনির কৌশলে সূর্যকুমার

Published: November 16, 2026 at 12:40 PM
নির্বাচকদের নজর কাড়তে ধোনির কৌশলে সূর্যকুমার

চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর, সূর্যকুমার যাদব আবারও দলে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানোর ঠিক পরেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়। মূলত বাজে ব্যাটিং ফর্মই ছিল তার বাদ পড়ার কারণ। এরপর নেতৃত্ব চলে যায় শ্রেয়াস আইয়ারের হাতে। তবে সূর্যকুমার আবারও নির্বাচকদের দরজায় কড়া নাড়ছেন। কলকাতায় সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে হায়দারাবাদের বিপক্ষে মুম্বাইয়ের অধিনায়ক সূর্যকুমার ২১ বলে অপরাজিত ৬০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন।


তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সূর্যকুমার জানান, এমন ইনিংস খেলার সময় তার মানসিক অবস্থা কেমন ছিল। তিনি বলেন, বিসিসিআই নির্বাচকদের নজর কাড়তে তিনি ধারাবাহিকভাবে রান করার দিকেই মনোযোগ দিচ্ছেন।


সূর্যকুমার বলেন, আপনারা নিশ্চয়ই ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' সিনেমাটি দেখেছেন, যেখানে মাহী ভাইয়ের এক বন্ধু বলেছিল, ‘নির্বাচকরা যেখানে বসে আছেন, ঠিক সেখানেই শট মারো’। আজ আমার পরিকল্পনাও ছিল ঠিক তাই। আমি ধারাবাহিকভাবে রান করার চেষ্টা করছি, দলকে ম্যাচ জিততে সাহায্য করছি এবং ৩ থেকে ৫ নম্বর পজিশনে নেমে ‘উচ্চ ঝুঁকি নিয়ে খেলা চালিয়ে যাচ্ছে।


সূর্যকুমার যখন তার বিধ্বংসী ব্যাটিংয়ের সময় সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মাঠে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সিনিয়র পুরুষ নির্বাচক কমিটির পূর্ব অঞ্চলের প্রতিনিধি শিব সুন্দর দাস এবং আইপিএলের কয়েকজন স্কাউট। সূর্যকুমারের মারা একটি ছক্কা তো মাঠের সীমানা পেরিয়ে বাইরে গিয়ে পড়েছিল।


সূর্যকুমার আরও বলেন, এমন ছক্কার মাধ্যমে কোনো বিশেষ বার্তা দেওয়ার বিষয় নেই; আমি কেবল আমার স্বাভাবিক খেলার ধরনটি উপভোগ করতে চাই। এটি তো বিনোদনমূলক ফরম্যাট, তাই একদম মুক্ত মনে খেলা উচিত। মাঠের সোজা বরাবর মারা ছক্কাটি দেখে আমার ভালো লেগেছে। তবে আমি এটি নিয়ে অনেক অনুশীলন করেছি। আর অনুশীলনে যা করেছেন, তা যদি মাঠে ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারেন, তবে বুঝতে হবে আপনার অনুশীলন সফল হয়েছে।