সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 16, 2026
জাতীয়
জাতীয়

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

Published: November 16, 2026 at 12:35 PM
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে দাঁড়াল ৫০২ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। এ নিয়ে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তির সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে দাঁড়াল। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল রবিবার ডেঙ্গুতে ৮ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। ওইদিন হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ১ হাজার ৯৫২ জন। প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট নিহত হন ৪১৩ জন।