রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 14, 2026
জাতীয়
জাতীয়

দেশের বাজারে টানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমলো

Published: November 14, 2026 at 12:38 PM
দেশের বাজারে টানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমলো


দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস। নতুন নির্ধারিত দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।