যুক্তরাষ্ট্র
ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ
প্রণালি ও এর আশপাশের
জলসীমায় অন্তত ২৫ জন নাবিক
নিহত হয়েছেন। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্য,
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়
অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এ তথ্য তুলে
ধরেন। গত ১১ নভেম্বর
পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এসব
নাবিক প্রাণ হারিয়েছেন। খালেদ খিয়ারি বলেন, এই পরিস্থিতিকে কোনওভাবেই
নতুন স্বাভাবিক বাস্তবতা হতে দেওয়া যায় না। তিনি এ অঞ্চলে সামুদ্রিক
নৌ চলাচল পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান জানান।