শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
November 13, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

Published: November 13, 2026 at 02:35 PM
বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা


বিশ্বজুড়ে ধরে বড় ধরনের কারিগরি বিপর্যয়ের মুখে পড়েছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের জনপ্রিয় সেবা আউটলুক ও টিমস। গতকাল শুরু হওয়া এই সার্ভার জটিলতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অসংখ্য সরকারি দপ্তর এবং করপোরেট প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মাইক্রোসফট তাদের সর্বশেষ হালনাগাদ তথ্যে স্বীকার করেছে যে সেবা স্বাভাবিক করার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হচ্ছে না। ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্যানুযায়ী, গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিপর্যয় যখন চরমে পৌঁছায়, তখন কেবল যুক্তরাষ্ট্রেই আউটলুক ব্যবহারে সমস্যার ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। রাত সাড়ে ৯টার দিকেও সেখানে ২৫ হাজারের বেশি অভিযোগ সক্রিয় ছিল। এ ছাড়া আজ স্থানীয় সময় ভোরের দিকে ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতেও মাইক্রোসফটের একাধিক সেবা অচল হয়ে পড়ার তথ্য নথিভুক্ত হয়।