সৌদি
আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক
হামলা আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্টিফেন এ স্মিথকে দেয়া
এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, চাইলে তিনি এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ
অব্যাহত রেখেছেন।