শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
November 12, 2026
জাতীয়
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি

Published: November 12, 2026 at 11:33 AM
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  ৩ জনের প্রাণহানি

ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায়  আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৬০ জন। আজ বিকালে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৮১। এছাড়া, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।