রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 09, 2026
জাতীয়
জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Published: November 09, 2026 at 08:52 AM
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে দুই দিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণ‌লা‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। পররাষ্ট্র সচিব জানান, তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রীর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠ‌ক নিশ্চিত করা হ‌য়ে‌ছে। এ ছাড়া, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএন‌ডি‌পির প্রশাসকের সঙ্গেও বৈঠ‌ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


তুর্কি কোম্পানির সঙ্গে এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং‌য়ে সহ‌যো‌গিতা নিয়ে এক প্রশ্নের জবা‌বে সালাহউদ্দিন নোমান ব‌লেন, এটি দ্বিপাক্ষিক সফর নয়। এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং সাধারণ ও সাবস্ট্যান্টিভ বিষয়ে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়ে উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে এক প্রশ্নের জবা‌বে পররাষ্ট্র স‌চিব ব‌লেন, উন্নত দেশগুলো পূর্বেও বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতা করবে। সেই সহযোগিতার জন্য যৌথ প্রচেষ্টা এবং ক্ষতিপূরণের বিষয়ে বাংলাদেশ জোরালোভাবে তার বক্তব্য তুলে ধরেছে।


পররাষ্ট্র সচিব বলেন, কপ-৩১-এ যোগ দিতে ১০-১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী।