রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 06, 2026
জাতীয়
জাতীয়

বাংলাদেশিদের জন্য সহজ হলো ভারতীয় ভিসার আবেদন

Published: November 06, 2026 at 01:28 PM
বাংলাদেশিদের জন্য সহজ হলো ভারতীয় ভিসার আবেদন

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। নতুন ফরমের ফলে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সহজে পূরণ করতে পারবেন। এতে ভিসা এজেন্টের ওপর নির্ভরশীলতাও কমবে।

শুক্রবার (৬ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বার্তায় বলা হয়, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত ভিসা আন্ডারটেকিং ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। নতুন ফরমের মাধ্যমে আবেদনকারীরা প্রয়োজনীয় তথ্য সহজে বুঝতে ও পূরণ করতে পারবেন।

এ ছাড়া সব ধরনের ভিসার আবেদনে একই ধরনের মানসম্মত ফরম্যাট অনুসরণ করা হবে। ফলে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অভিন্নতা বজায় থাকবে এবং প্রক্রিয়াটি আরও সহজ হবে।

হাইকমিশন জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আবেদনকারীবান্ধব করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তবে ফরম সহজীকরণের সঙ্গে ভিসা পাওয়ার যোগ্যতার নতুন কোনো শর্ত যুক্ত করা হয়নি। বিদ্যমান ভিসা যোগ্যতার মানদণ্ডেও কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশি আবেদনকারীদের ভোগান্তি কমানো এবং ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ভারতীয় হাইকমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।