দেশে
গত ২৪ ঘণ্টায় হাম
উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ৩১৮
জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নিশ্চিত
হাম রোগী শনাক্ত হয়েছে ৮২ জন। আজ
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম
থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়
হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪
জন।