মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দেশে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু জাপান সফরের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী নতুন নেতৃত্বে এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা সৌদি আরবে হামলার প্রভাবে এশিয়ান কাপ পেছাল ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু ফের ইরানের রহস্যময় ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে ভোট আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প নেপালে এভারেস্ট অঞ্চলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত ইউক্রেনে স্কুলে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬, নিখোঁজ ২৭ গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী
Printed on: November 03, 2026
November 03, 2026
জাতীয়
জাতীয়

জাপান সফরের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী

Published: November 03, 2026 at 11:26 AM
জাপান সফরের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যকার এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক, সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক, জাপানের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।