চাঁপাইনবাবগঞ্জে প্রায় চার কোটি টাকার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে এই কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
সদর উপজেলা প্রকৌশলী আজাহার আলী জানান, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি’র অধীন রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ জেলা ব্যতীত) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-আরডিআরআইডিপি’র আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি হতে ফরিদপুর বিওপি পর্যন্ত ৩ দশমিক ৫৫০ মিটার কাঁচা রাস্তা পিচ কার্পেটিং করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯২ লাখ টাকা।
এলাকাবাসী প্রত্যাশা-দীর্ঘদিনের প্রত্যাশিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই সড়কটি নির্মাণ শেষ হলে জনসাধারণের যাতায়াত আরো সহজ ও নিরাপদ হবে। কমবে দীর্ঘদিনের ভোগান্তি।