শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 30, 2026
October 30, 2026
জাতীয়
জাতীয়

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: October 30, 2026 at 12:15 PM
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

৪ দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।