সরকারি
আবাসন পরিদপ্তরের অধীনে বরাদ্দ পাওয়া বাসার কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দেওয়া
যাবে না। এ ধরনের অনিয়মের
বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ইতিমধ্যে যারা সরকারি বাসা বা ফ্ল্যাটের এক
বা একাধিক কক্ষ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে
ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরানোর নির্দেশ
দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর ১ নভেম্বর
থেকে সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া
গেলে বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।