যুক্তরাষ্ট্র
ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুটে জ্বালানিবাহী ট্যাঙ্কারে সাম্প্রতিক হামলার ঘটনায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারের ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। আজকের বাজারের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে ব্রেন্ট ক্রুডের দাম ১.০৪ শতাংশ
বেড়ে ব্যারেল প্রতি ১১৬.০৮ ডলারে পৌঁছেছে।
পাশাপাশি জানুয়ারির অধিক লেনদেন হওয়া ব্রেন্ট ক্রুডের চুক্তি পৌঁছেছে ১১২.১৯ ডলারে। অন্যদিকে
মার্কিন জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১.৩৪ শতাংশ
বেড়ে প্রতি ব্যারেল ১০৩.৩৭ ডলারে স্থির
হয়েছে।