গত
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু
হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১
জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে
পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে
এতথ্য জানানো হয়। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারা দেশে মোট ৪০০ জনের মৃত্যু ও মোট ডেঙ্গু
আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮
হাজার ২৩৭ জন।