মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ক্যান্টন ফেয়ারে অংশ নিতে চীন যাচ্ছেন ৭ প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জে জব্দ ৫০টি চোরাই মোবাইল ফোন সেট চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা কোচ মাস্টার চাঁপাইনবাবগঞ্জে কমেছে শীতের সবজির দাম, বেড়েছে চাল ও সোনালী মুরগির দাম চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০ দিনের সময়সীমা বেঁধে দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গোদাগাড়ীতে ২ কেজি হেরোইন উদ্ধার সারা দেশে হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৯৫
Printed on: October 27, 2026
October 27, 2026
জাতীয়
জাতীয়

এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

Published: October 27, 2026 at 11:13 AM
এইচএসসির ফল প্রকাশ  ৩১ অক্টোবর


২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।