লিবিয়া
থেকে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি। আজ
সকাল ৫টা ৪০ মিনিটে দেশটির
রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন
সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্বেচ্ছায় দেশে ফেরা অনিয়মিত বাংলাদেশিদের বেশির ভাগ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায়
প্রবেশ করেছিলেন।