আইনজীবী
হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের দেয়া গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি
উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ)
স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, ১৯ আগস্ট বাংলাদেশ
বার কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর
নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের আলোকে
বর্তমানে এলএলবি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বার্থ বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০
তারিখ হতে কার্যকর হবে।