দেশে
গত ২৪ ঘণ্টায় হাম
উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু
হয়েছে। এ নিয়ে হামের
প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন
পর্যন্ত হাম ও হামের উপসর্গ
নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩
জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায়
দেশে হাম ও হামের উপসর্গে
আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৪৬৬
শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায়
৭৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের
উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩৮৮
শিশু।