এডিস
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়
দেশে আরো ৫ জনের মৃত্যু
হয়েছে। এ নিয়ে চলতি
বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮৯ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর
থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব
তথ্য জানানো হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায়
নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ২১৮
জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি
বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬
হাজার ১৬৬ জনে।