সোমবার ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 26, 2026
October 26, 2026
জাতীয়
জাতীয়

আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Published: October 26, 2026 at 12:46 PM
আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি এবং জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি। আজ জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মাসুমি কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন।

এদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এখানে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী এবং সফরসঙ্গীদের নিয়ে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি আজ বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।