পুলিশের
মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায়
প্রয়োজনে সরকার অনুমতি দিলে পুলিশ ক্রসফায়ার দিতে পিছপা হবে না। আজ দুপুরে রাজধানীর
চকবাজারে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনগণকে প্রকৃত স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশ
দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।