সোমবার ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 26, 2026
October 26, 2026
জাতীয়
জাতীয়

বিমান চলাচলে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান

Published: October 26, 2026 at 12:44 PM
বিমান চলাচলে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান

বিমান চলাচল খাতে আধুনিক প্রযুক্তির দ্রুত বিকাশ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও একই সঙ্গে উড্ডয়ন নিরাপত্তায় নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ সকালে রাজধানীর একটি হোটেলে ৩দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিমান বাহিনী প্রধান। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তির পাশাপাশি দক্ষ জনবল, প্রশিক্ষণ ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।