শনিবার ২৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: October 24, 2026
October 24, 2026
জাতীয়
জাতীয়

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২২ হাজার যাত্রী

Published: October 24, 2026 at 09:50 AM
সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২২ হাজার যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত ১৪১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার রাত সোয়া ১১টায় এসব তথ্য জানান বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।তিনি জানান, নিরাপত্তা কারণে বাতিল হওয়া ১৪১ ফ্লাইটের মধ্যে মধ্যে সরাসরি রয়েছে ৬৬টি। আর ট্রানজিট ফ্লাইট রয়েছে ৭৫টি। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমানের ২৭টি, ইউএস-বাংলার ১০টি, সাউদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি। বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলো হলো ইন্ডিগো এয়ারের ২৯টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি ও এয়ার ইন্ডিয়ার ৭টি। কাওছার মাহমুদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।