বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
May 18, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ধানবোঝাই ভটভটির ধাক্কায় ১ শিশু নিহত, আহত ২

Published: May 18, 2026 at 12:25 PM
শিবগঞ্জে ধানবোঝাই ভটভটির ধাক্কায় ১ শিশু নিহত, আহত ২


শিবগঞ্জে ধানবোঝাই ভটভটির ধাক্কায় ১ শিশু নিহত, আহত ২


শিবগঞ্জে উপজেলার একটি ধানবোঝাই ভটভটির ধাক্কায় জাহিদ হাসান নামে এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আবদুল্লাহ ও ডলার নামের আরও দুই শিশু। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত জাহিদ মোবারকপুর ইউনিয়নের লাহারপুর ধোপপুকুর বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে। পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে বাড়ির নিকট ধোপপুকুর মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল একই  এলাকার কয়েকজন শিশু। এ সময় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুদের ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ শিশু আহত হয়। এরমধ্যে গুরুতর আহত জাহিদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ১১টার দিকে সে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার ও ভটভটি জব্দ করেছে।