শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 23, 2026
October 23, 2026
জাতীয়
জাতীয়

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

Published: October 23, 2026 at 11:36 AM
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

 

ঢাকার বাতাসের মান আজও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ সকাল ১০টায় রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫১। একই সময়ে ৩৯৮ একিউআই নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তাৎক্ষণিক তথ্য অনুযায়ী, আজ ২২৮ একিউআই নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই এবং ১৫১ স্কোর নিয়ে তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।