বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
প্রথম সপ্তাহেই ৫৭৭ কোটি রুপি আয় করে ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’ টাইফুন ‘চাম্পি’র কবলে তাইওয়ান, ২ শতাধিক ফ্লাইট বাতিল পারফিউম ব্যবসায় সামান্থার বাজিমাত, আয় ছাড়াল ১২০ কোটি রুপি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ ‘আমার সাফল্য অনেকেই মেনে নিতে পারে না’, সমালোচকদের একহাত নিলেন রাশমিকা স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আর্জেন্টিনা ম্যাচের আগে স্থায়ী কোচ নিয়োগ দিল কোস্টারিকা ওষুধ ব্যবহারের নিয়ম ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ অস্ট্রেলিয়ার মেগান শুট আবহাওয়া বদলাচ্ছে, বাড়ছে জ্বর-সর্দি ও ত্বকের সংক্রমণ, সতর্ক থাকবেন যেভাবে
Printed on: October 22, 2026
October 22, 2026
জাতীয়
জাতীয়

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

Published: October 22, 2026 at 11:23 AM
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ ১৭ হাজার ৭৬০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৬ জন, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ২৪৮ জন।


গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৬০৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৫ হাজার ৯২৭ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।